1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফিল্মকে পাপ বলা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী পপি বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ভেঙে গেল বাদশাহ ও ইশার সংসার সালমান শাহকে নিয়ে লেখা বইটি কেন প্রকাশের পরপরই নিষিদ্ধ হয়েছিল? দীর্ঘ অচলাবস্থার পর উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের সংলাপ শুরুর সম্ভাবনা প্রযুক্তির শক্তিতে সড়ক নিরাপত্তায় নতুন যুগের সূচনা এআই ক্যামেরার কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরির সুযোগ শেখ সেলিমের পরিবারের চার সদস্যের সম্পদ বিবরণী চাইল দুদক ৭ কোটি টাকার জমি ৫০ লাখে হাতছাড়া! দুর্দান্ত ওপেনিংয়ের পর হঠাৎ আয়ে ধস, বক্স অফিসে বিপাকে ‘টক্সিক’ তীব্র দাবদাহে স্পেনে ৫ হাজারের বেশি মৃত্যু, ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড

আফগানিস্তান বিশ্বকাপ জিতলে বিয়ে করবেন রশিদ খান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪৪৩ সময় দর্শন

খেলার খবর : আফগানিস্তান বিশ্বকাপ জিতলে বিয়ে করবেন রশিদ খান ।  তাই বিয়ের আগে দেশকে অনেক বড় উপহার দিতে চান । দেশটির সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরও তিনি। এমন বড় তারকার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ থাকে সবার। ২১ বছর বয়সী রশিদ খান কবে বিয়ে করবেন, এ নিয়েও আগ্রহের কমতি নেই। রশিদ খানও জানিয়ে দিলেন নিজের সম্ভাব্য বিয়ের সময়টা।

পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে আদর্শ মানলেও পারিবারিক জীবনে তাঁকে অনুসরণ করার সম্ভাবনা খুব একটা দেখাচ্ছেন না রশিদ। ক্য্যারিয়ারের শুরুতেই বিয়ে করে ফেলেছিলেন আফ্রিদি। ওদিকে নিজের বিয়ের ব্যাপারে কঠিন এক শর্ত জারি করেছেন রশিদ। আফগানিস্তানের লেগ স্পিনার জানিয়েছেন দলীয় এক অর্জনের ওপরই নির্ভর করছে তাঁর ব্যক্তিগত ‘মাইলফলক’।
আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা রশিদ আজাদি রেডিওর এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন কঠিন সে লক্ষ্যের কথা, ‘আফগানিস্তান যেদিন বিশ্বকাপ জিতবে, তারপরই আমি বিয়ে করব।’ এখনো কোনো সংস্করণের বিশ্বকাপেই নকআউট পর্বের ম্যাচ না খেলা এক দেশের ক্রিকেটারের জন্য বেশ বড় ধরণের প্রতিজ্ঞাই বলা যায় একে।

নিজের লক্ষ্য পূরণে অবশ্য অনেক সময় পাচ্ছেন রশিদ খান। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ হবে। এর আগেই আরও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখবে বিশ্ব ক্রিকেট। টি-টোয়েন্টিতে ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা রাখা বেশ কিছু ক্রিকেটার পেয়ে গেছে আফগানিস্তান। দেখা যাক, এই সতীর্থরা রশিদের বিয়ের ব্যবস্থা করতে পারেন কি না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host