1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

দেশে করোনায় আরো ৪৭ জনের মৃত্যু : সনাক্ত ২৬৬৬

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪২৬ সময় দর্শন

গত ২৪ ঘণ্টায় দেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩৫২ জন।

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৬৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জন।

রবিবার দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, নতুন যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১১ জন নারী। তাদের মধ্যে ৪৩ জন হাসপাতালে এবং ৪ জন বাড়িতে মারা গেছেন।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ৫ হাজার ৫৮০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৯৩ হাজার ৬১৪ জন।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭৭টি ল্যাবে ১১ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা হয়েছে।

বরাবরের মতো ডা. নাসিমা সুলতানা করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host