1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০ গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন, স্টুডেন্ট ভিসায় ধাক্কা আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে কুপিয়ে ও রগ কেটে হত্যা, পুলিশের দাবি- ঘটনা রাজনৈতিক নয় আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী প্রধানমন্ত্রীর সঙ্গে অষ্ট্রেলিয়ার পার্লামেন্ট স্পিকারের সাক্ষাৎ মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: জামায়াত কর্মীদের ককটেল-গুলিযোগে হামলা, ব্যাংক লুট ও ভাঙচুর দেশে ২৪ ঘন্টায় ৪ জেলায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর ভোট বর্জন

র‍্যাবের অভিযানে টেকনাফে ১০টি দেশীয় অস্ত্রসহ ২ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৭ সময় দর্শন

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০টি দেশীয় অস্ত্রসহ ২ রোহিঙ্গা অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা। সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।আটককৃতরা হলেন, টেকনাফ জাদীমুড়া শালবাগান এলাকার মৃত আমির হোসেনের ছেলে মো. সৈয়দ হোসেন (৫০) ও মুছনি রোহিঙ্গা ক্যাম্প এর আজিজুল হকের ছেলে বদি আলম (২০)।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামস্থ ওমরখাল ব্রিজ এলাকায় অভিযান চালানো হয় এসময় পালানোর সময় দুই জনকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা বস্তা তল্লাশি করে ৯টি এসবিবিএল ১টি ওয়ানশুটার গানসহ ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের জিজ্ঞাবাদে স্বীকার করে যে তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে সুকৌশলে অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে বিক্রি করে থাকে এবং অস্ত্র ও গুলি নিজেদের কাছে রেখে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসী টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host