1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

বাংলাদেশের কাছে টিকা চায় হাঙ্গেরি ও বলিভিয়া

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩৮ সময় দর্শন

বাংলাদেশের কাছ থেকে ইউরোপের দেশ হাঙ্গেরি ৫ হাজার ডোজ করোনার ভ্যাকসিন চেয়েছে। এ ছাড়া বলিভিয়ার পক্ষ থেকেও বাংলাদেশের কাছে ভ্যাকসিন সহায়তা চাওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রোববার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান শাহরিয়ার আলম। তিনি বলেছেন, ইউরোপের দেশ হাঙ্গেরি ৫ হাজার ডোজ করোনার ভ্যাকসিন চেয়েছে বাংলাদেশের কাছে। প্রধানমন্ত্রীর অনুমোদনে বাংলাদেশ থেকে সেটি পাঠানো হবে। এ ছাড়া বলিভিয়ার পক্ষ থেকেও বাংলাদেশের কাছে ভ্যাকসিন সহায়তা চাওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তিনি আরো বলেন, পৃথিবীর ৩৫টি দেশ এখন পর্যন্ত ভ্যাকসিন কেনার চুক্তি করেছে। আর ২২টি দেশ ভ্যাকসিন কিনেছে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। টিকা নিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি, বিএনপি-জামায়াতের নেতাদের বিরুদ্ধে যাতে এই আইন প্রয়োগ করা হয়। তারা ভ্যাকসিন নিয়ে বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host