1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
স্কয়ার গ্রুপের সহযোগিতায় পাবনায় খাদ্য সামগ্রী বিতরণ  - স্বপ্ন প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

স্কয়ার গ্রুপের সহযোগিতায় পাবনায় খাদ্য সামগ্রী বিতরণ 

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৪৪৩ সময় দর্শন
নিজস্ব প্রতিবেদক, পাবনা :
করোনায় ক্ষতিগ্রস্থ শ্রমজীবি সাড়ে তিন হাজার পরিবারের মধ্যে স্কয়ার গ্রুপের সহযোগিতায় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
শনিবার সকালে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি‘র তত্ত্বাবধায়নে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, পাবনা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, অনলাইন পত্রিকা নতুন চোখ প্রকাশক এস এম আলমসহ পাবনা চেম্বারের পরিচালকবৃন্দ।
স্কয়ার গ্রুপের সহযোগিতায় এ পর্যন্ত জেলা যুবলীগসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ইতোমধ্যে পাবনা পৌর এলাকা, সদর উপজেলার ৯টি ইউনিয়ন, আটঘরিয়া পৌর ও উপজেলা এবং সুজানগর উপজেলায় করোনায় কর্মহীন প্রায় ৩৩ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host