1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: জামায়াত কর্মীদের ককটেল-গুলিযোগে হামলা, ব্যাংক লুট ও ভাঙচুর দেশে ২৪ ঘন্টায় ৪ জেলায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর ভোট বর্জন আইসিসির হস্তক্ষেপ চেয়ে বিফল বুলবুল এনসিপি নেত্রী রাফিয়া মারা গেছেন ভালো তরমুজ কিনতে যেসব বিষয় মাথায় রাখা জরুরি  জ্বালানির পর এবার দেশে ভোজ্যতেলের বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা: বাড়তি দামে কিনতে হচ্ছে ভোজ্যতেল হামের উপসর্গ নিয়ে দুই বিভাগে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত: অনিয়ম-কারচুপির অভিযোগ

ভাঙ্গুড়ায় কাউন্সিলর প্রার্থীর কর্মীদেও উপর হামলার অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৭৪৬ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ আসাদুজ্জামানের কর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার প্রয় রাত ১০টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের রেলপাড়া মহল্লায় এঘটনা ঘটে। জানা গেছে, কাউন্সিলর প্রার্থী আসাদুজ্জামানের নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন তার ৩ কর্মী সুজন,রোকন ও মজনু। এ সময় অপর কাউন্সিলর প্রার্থী মোজ্জামেল হক বিশু ও তার ভাই নুরুজ্জামান তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে নির্বাচনী পোষ্টার ছিড়ে চলে যায়। ঘটনার পর এলাকাবাসি আহত অবস্থায় সুজন হোসেন (৩৫)কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। আহত সুজন পৌরসভার চৌবাড়িয়া মধ্যেপাড়া মহল্লার মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের ছেলে। অপর দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যান।

 

বুধবার দুপুরে কাউন্সিলর প্রার্থী আসাদুজ্জামান বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী মোজ্জামেল হক বিশু বলেন,আমি এ বিষয়ে অবগত নই। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। উপজেলা রিটানিং ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন,বিষয়টির ব্যবস্থা নিতে উপজেলা নির্বাচন অফিসার ও ওসি সাহেবকে নির্দেশ প্রদান করা হয়েছে। ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন অভিযোগপ্রাপ্তি স্বীকার করে বলেন,বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host