1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় গ্রামীণ ফোনের ডিস্ট্রিবিউশন অফিসে অর্থ চুরি !

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৮৩০ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারস্থ খন্দকার মাকের্টের তিন তলায় গ্রামীণ ফোনের ডিস্ট্রিবিউশন হাউজে বড় ধরনের অর্থ চুরির ঘটনা ঘটেছে।

অফিস ইনচার্জ রবিউল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা প্রথমে তিন তলার বারান্দার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। পরে দরজা ভেঙ্গে তারা অফিসে ঢুকে ফ্লেক্সি লোডের দোকান থেকে কালেকশন করে রাখা ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ দুই লাখ টাকা নিয়ে গেছে। দুর্বৃত্তরা স্ট্রং রুমের লকার ভেঙ্গে মোটা অর্থ চুরির চেষ্টা করে কিন্তু তালা খুলতে না পেরে সেগুলো রক্ষা পায়।
এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল হক বলেন,শনিবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে। তখন লকার ভাঙ্গার চেষ্টা তাদের কাছে পরিলক্ষিত হয় । তবে সেখান থেকে দুর্বৃত্তদের অর্থ চুরির প্রমাণ পাওয়া যায়নি।

স্থানীয় ব্যক্তিদের সাথে আলাপে জানা গেছে, গ্রামীণ ফোনের ওই অফিসটির সত্তাধিকারী মেসার্স ফকির এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আরবান আহমেদ। তিনি এ অফিসে যাদের নিয়োগ দিয়েছেন তারাই ওই অফিসে কাজ করেন। প্রতি রাতে তাদের একজন সেখানে অবস্থানও করেন। তাই চুরির ঘটনাটি সন্দেজনক ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host