1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

মোজা দুর্গন্ধ ছড়াচ্ছে? জেনে নিন উপায়

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৭৫২ সময় দর্শন

সারা বছর স্যান্ডেল পায়ে দিলেও শীত এলেই জুতার কদর বেড়ে যায়। কিন্তু দীর্ঘ সময় মোজা পায়ে দিয়ে থাকার কারণে অনেকেরই পায়ে গন্ধ হয়। লোকসমাজে জুতা খুলে গেলে লজ্জার মাথা খেতে হয়। পায়ের দুর্গন্ধ সহ্য করা কঠিন হয়ে ওঠে।

অফিসে বসে পা ঘেমে গেলেও জুতা খুলতে পারেন না অনেকে। এইসব পরিস্থিতির সামনাসামনি হয়ে খুবই অস্বস্তিতে পড়ছেও কাকে বলবেন, কী উপায়ে মুক্তি পাবেন, সেটাই বুঝতে পারেন না কেউ কেউ।

অথচ জুতার মধ্যে সামান্য বেকিং সোডা মাখিয়ে নিয়ে পরদিন জুতার ওই অংশটি মুছে পরিষ্কার করে জুতা পরুলে দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতা হলে বেকিং সোডা ব্যবহার করবেন না।

পুরনো মোজায় ২ টেবিল চামচ বেকিং সোডা নিয়ে গিঁট বেঁধে জুতাতে রেখে দিতে পারেন। পরদিন সেই মোজা পরতে পারেন।
জুতার মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রেখে দিন রাতে। পরদিন সেটি বের করে জুতা পরুন। গন্ধ একেবারে ভ্যানিশ হয়ে যাবে।

স্নিকারস দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য লবণ ছিটিয়ে দিন। এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে।

কয়েকটি লবঙ্গ ফেলে রাখলেও উপকার পাবেন। ফুটন্ত পানিতে টি ব্যাগ ফেলে রাখুন ২ মিনিট। টি ব্যাগ ঠাণ্ডা হলে জুতার মধ্যে রেখে দিন। এক ঘণ্টা পর টি ব্যাগ সরিয়ে জুতার ভেতরের অংশ ভালো করে মুছে নিন।

সূত্র: জিনিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host