1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
‘মন্দিরে এত ভয় কেন?’, সাকিবের পাশে দাঁড়িয়ে প্রশ্ন কঙ্গনার - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

‘মন্দিরে এত ভয় কেন?’, সাকিবের পাশে দাঁড়িয়ে প্রশ্ন কঙ্গনার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৬৪৪ সময় দর্শন

সাকিবের কলকাতা যাওয়াকে কেন্দ্র করে তাঁকে ফেসবুক লাইভ করে খুনের হুমকি দেয় সিলেটের এক ব্যক্তি। ওই ঘটনায় হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। সাকিবের ঘটনা জানার পর চুপ থাকলেন না ভারতের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিস্ফোরক এক টুইট করেছেন তিনি।

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত টুইট পোস্টে লিখেছেন, ‘মন্দিরে এত ভয় কেন? কোনো কারণ তো থাকবে? এমনি এমনি কেউ এত ঘাবড়ে যায় না। আমি তো সারাজীবন মসজিদে থাকলেও রাম নাম কেউ হৃদয় থেকে মুছে দিতে পারবে না। নিজেদের ধর্মে বিশ্বাস নেই, নাকি হিন্দু অতীত তোমাদের মন্দিরের প্রতি আকর্ষিত করছে? প্রশ্ন করো নিজেকে…’

কঙ্গনা টুইটে আরো বলেছেন, ‘তাদের কাছে এর জবাব নেই। তারা আপনার বাড়ি ভেঙে দেবে, জেলে পাঠিয়ে দেবে। আপনার আওয়াজ দমিয়ে রাখতে ডিজিটাল মাধ্যমেও রুদ্ধ করে দেয়। কোনো ডিজিটাল পরিচয় বন্ধ করা ভার্চুয়াল দুনিয়ায় হত্যার মতোই। এর বিরুদ্ধে কঠোর আইন থাকা দরকার’।

সূত্র: নিউজ এইটিন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host