1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় স্কাউটং বিষয়ক ওরিয়েন্টেশন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ২৯৯ সময় দর্শন

উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বুধবার উল্লাপাড়া এইচ.টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট উল­াপাড়ার সভাপতি দেওয়ান মওদুদ আহমেদ প্রধান অতিথি হিসেবে এই ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন।

দেওয়ান মওদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) নাহিদ হাসান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস এর সহকারি পরিচালক রাজীব আহমেদ, সিরাজগঞ্জ জেলা স্কাউটস এর সম্পাদক সানোয়ার হোসেন সরকার এল.টি, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম রমেন্দ্র চন্দ্র রায়, অধ্যক্ষ মওলানা আতিকুর রহমান, উপজেলা স্কাউট সম্পাদক আব্দুল জব্বার ও এল.টি খালেকুজ্জামান। ওরিয়েন্টেশনে উপজেলার ১৩০ জন প্রতিষ্ঠান প্রধান অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host