1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ফখরুল সাহেব শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৩৩৩ সময় দর্শন

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার জন‌্য একটি মহলের অপতৎপরতা রয়েছে। সে জন‌্য আমরা তথ‌্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গুজবে কান না দেওয়ার জন‌্য এবং শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে যে ষড়যন্ত্র হচ্ছে তা আমরা তথ‌্য বিবরণীতে প্রচার করেছিলাম। কালকে সেটিরই বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজের বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ ভালোভাবেই জানে অতীতে কারা এভাবে বাস পুড়িয়েছে, কিভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। শত শত মানুষকে আগুনে পুড়িয়ে হত‌্যা করেছে। পুলিশের তদন্তে দেখা গেছে ২০১৩-১৪ সালে যেভাবে বাসের মধ‌্যে যাত্রী বেশে উঠে আগুন ধরিয়ে দেয়া হয়েছে, গতকাল যে কটি বাস পোড়ানো হয়েছে সেগুলোর সাথে ওই সময়ের মিল আছে। গতকাল প্রথম বাসটি পোড়ানো নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে। এক সরকারির প্রতিষ্ঠানের বাস। এটি দিয়ে তারা শুরু করেছিল। এই ঘটনার সঙ্গে বিএনপি এবং তার দোসররা যে জড়িত এটি সহজেই অনুমেয়।

তিনি বলেন, আমি অনুরোধ জানাব মির্জ ফখরুল সাহেব শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। সরকার অতীতে যেমন নাশকতা কঠোর হাতে দমন করেছে এবারও জনগণেকে সাথে নিয়ে কঠোর হাতে দমন করতে বদ্ধ পরিকর। জনগণকে আহ্বান জানাব এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার জন‌্য এবং সন্দেহজনক কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আনুন।

টিআইবির রিপোর্টের সমালোচনা করে তিনি বলেন, বৃহত্তম ষড়যন্ত্রের অংশ হিসেবে টিআইবি রাজনৈতিক উদ্দেশ্যে একটি প্রতিবেদন দিয়েছে। বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন মহল থেকে উসকানিমূলক বক্তব‌্য দেওয়া হচ্ছে এবং গতকাল বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host