1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির ,রেকর্ড ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু - স্বপ্ন প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির ,রেকর্ড ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ সময় দর্শন
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতীকী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে একদিনে সর্বোচ্চ দুই হাজার ১৫৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৫ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ৩৫৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩১১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯৭ জন, খুলনা বিভাগে ৩২৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৩২ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে বিভাগে ১২ জন রয়েছেন।

চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৬৯৬ জন।

চলতি বছরে এ যাবত মোট ৬৮ হাজার ছয় জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৭৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে

 

ভাংতি টাকা নিয়ে মুদি দোকানি খুন

 

চলতি বছরে ডেঙ্গুতে মোট ২২৫ জনের মৃত্যু হয়েছে।

 

 

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host