1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
প্রকাশিত তালিকার শীর্ষেই কাজী শুভ - স্বপ্ন প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

প্রকাশিত তালিকার শীর্ষেই কাজী শুভ

প্রতিবেদকের নামঃ এস. এম. সাইফ ( বিভাগঃ ঢাকা )
  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ সময় দর্শন

ফিতার ক্যাসেটের দিন ফুরিয়েছে বহু আগেই। এরপর সিডিতে আসত গানের শিল্পীদের একক অ্যালবাম। যেখানে থাকত আট থেকে দশটি গান। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মের আগমনে সে প্রথাও বিলুপ্ত হয়ে গেছে। সিঙ্গেল ট্র্যাক ও ভিডিও নিয়েই ব্যস্ত এখন সবাই। তবে এবার একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানের ভুবনকে নতুন করে সমৃদ্ধ করার প্রত্যয়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন শিল্পীকে নিয়ে শুরু করেছে একক গানের ডিজিটাল অ্যালবাম প্রকাশের উদ্যোগ। সে ধারাবাহিকতার প্রথম অধ্যায় হিসাবে শিগ্গির আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভর একক ডিজিটাল অ্যালবাম ‘কেউ বুঝল না’। নয়টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলো লিখেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভ, সলাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন বাবু, আলামিন সরকার ও হানিফ খান। সুর করেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, কাজী শুভ, জিসান খান শুভ, হুমায়ুন কবির, আলামিন সরকার, আহমেদ সজীব, আদিব কবির ও হানিফ খান। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ, আহমেদ সজীব ও আদিব কবীর। একটি গানে কাজী শুভর সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা।

এ প্রসঙ্গে ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ডিএমএস। সময়ের প্রবল স্রোতে যখন শ্রুতির জগৎ ক্রমশ দৃশ্যের কাছে তার পরিসর হারাচ্ছে, তখন বাংলা গানের স্বকীয়তা, ঐতিহ্য ও মায়াময় আবেশকে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে এ উদ্যোগ নতুন করে শ্রোতাদের মধ্যে বাংলা গান নিয়ে আগ্রহ তৈরি করবে বলে আমি বিশ্বাস করি।’

১০ বছর পর একক অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘দীর্ঘ বছর পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের। অডিওর এই খারাপ সময়ে ধ্রুব দা (ডিএমএস-এর কর্ণধার যে ঝুঁকিটা নিয়েছেন, এজন্য তার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নিঃসন্দেহে এটি একটি ব্যতিক্রমী ও ভালো উদ্যোগ। কারণ তার এ উদ্যোগ দেশের অডিও শিল্পকে আরও সমৃদ্ধ করবে। অ্যালবামে যারা কাজ করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। অ্যালবামের ৯টি গানই ৯ ভাবে করার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’

ডিএমএস সূত্রে জানা গেছে, শিগ্গির ইউটিউব, স্পটিফাইসহ দেশি-বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ করা হবে অ্যালবামটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host