1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫২ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন ডেস্ক

ব্রাজিলিয়ান ফুটবলে নেইমার ও থিয়াগো মেন্দেসের পুরোনো দ্বন্দ্ব যেন আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় সময় রোববার (১৬ আগস্ট) সাও জানুয়ারিওতে ভাস্কো দা গামা ও সান্তোসের ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের ঐতিহ্যবাহী করমর্দনের সময় মেন্দেস ইচ্ছাকৃতভাবে নেইমারকে এড়িয়ে যান। হাত বাড়িয়ে থাকা নেইমারের সঙ্গে করমর্দন না করেই চলে যান ভাস্কোর এই মিডফিল্ডার। প্রতিবেদন গোল ডটকমের।   ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গ্যালারিতেও পরিস্থিতি ছিল উত্তপ্ত। ভাস্কো সমর্থকদের একাংশ নেইমারের কান্নার মুখাবয়বের মাস্ক পরে তাকে উদ্দেশ্য করে বিদ্রূপ করেন।

নেইমার ও মেন্দেসের বিরোধ অবশ্য নতুন নয়। এর সূত্রপাত ২০২০ সালে ফরাসি লিগ ওয়ানে পিএসজি ও লিঁওর ম্যাচে। সেই ম্যাচে মেন্দেসের একটি ভয়ংকর ট্যাকেলে গুরুতরভাবে চোট পান নেইমার। ট্যাকেলটির পর মেন্দেস লাল কার্ড দেখেন এবং পরবর্তীতে প্রকাশ্যে নেইমারের কাছে ক্ষমাও চান। তবে ঘটনাটি নেইমার ও তার পরিবারের মনে গভীর ক্ষত তৈরি করে।

তৎকালীন সময়ে নেইমারের বাবা নেইমার সিনিয়রও মেন্দেসের ট্যাকেল নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, বারবার শারীরিক ও হিংসাত্মক ফাউলের শিকার হওয়ার পরও কেন ভুক্তভোগীকেই দায়ী করা হবে।

দুজনই চলতি বছরে ব্রাজিলিয়ান ফুটবলে ফেরার পর পুরোনো দ্বন্দ্ব আবার সামনে আসে। সাম্প্রতিক এক ম্যাচের প্রথমার্ধে মেন্দেসের ফাউলে ক্ষুব্ধ হয়ে নেইমার তার মুখোমুখি হন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে মেন্দেসের স্পর্শে নেইমার মাটিতে পড়ে যান। ঘটনার পর দুজনকেই হলুদ কার্ড দেখানো হয়। তবে উত্তেজনা সেখানেই শেষ হয়নি। বিরতির সময় ড্রেসিংরুমের টানেলেও দুজনের মধ্যে বাকবিতণ্ডা চলতে থাকে।

ম্যাচের পর নেইমার মেন্দেসকে নিয়ে আরও কড়া মন্তব্য করেন। স্পোর্টভিকে তিনি বলেন, মেন্দেস সবসময় ঝামেলা শুরু করতে চান এবং নিজেকে খুব শক্তিশালী দেখানোর চেষ্টা করেন। একপর্যায়ে নেইমার তাকে সরাসরি ‘ইডিয়ট’ বলেও মন্তব্য করেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host