1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

ফল আমদানিতে শতভাগ মার্জিনের শর্ত প্রত্যাহার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২২ সময় দর্শন
ফাইল ছবি

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে আর ১০০ শতাংশ নগদ মার্জিন বাধ্যতামূলক থাকছে না। দেশের জনস্বাস্থ্য, পুষ্টি চাহিদা এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এ ক্ষেত্রে নগদ মার্জিন ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে কিছু বিলাস পণ্য ও দেশীয় বিকল্প পণ্যের আমদানিতে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছিল, যার মধ্যে ফলও অন্তর্ভুক্ত ছিল।

 

বাংলাদেশ ব্যাংক বলেছে, বর্তমানে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনে কাঙ্ক্ষিত স্থিতিশীলতার উন্নতি হওয়ায় ফল আমদানিতে শতভাগ নগদ মার্জিনের প্রয়োজনীয়তা কমেছে।

শিশু, রোগী, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীর খাদ্যতালিকায় ফল একটি অপরিহার্য পুষ্টিকর উপাদান হওয়ায় আমদানি সহজীকরণ এবং সহনীয় মূল্যে সরবরাহ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ২০২৪ সালের ৪১ নম্বর সার্কুলার এবং পরবর্তী নির্দেশনাগুলোর অন্যান্য বিধান অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯ ধারার ক্ষমতাবলে জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host