1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

হঠাৎ অসুস্থ ফুটবল ঈশ্বর ম্যারাডোনা, হাসপাতালে ভর্তি

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৫৭০ সময় দর্শন

করোনাভাইরাসে আক্রান্তের শঙ্কায় বেশ কিছুদিন ধরে আইসোলেশনে ছিলেন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। এর মধ্যে হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সোমবার (০২ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তিকে।

জানা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন ম্যারাডোনা। অসুস্থতার মধ্যেই ৬০তম জন্মদিন পালন করতে ক্লাব জিমনাসিয়ায় এসেছিলেন।

চিকিৎসার জন্য তাকে লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। লিপোলদো লুকের তত্ত্বাবধানে তার সবধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

চিকিৎসা প্রসঙ্গে তার চিকিৎসক বলেন, ‘বেশ কিছুদিন ধরেই তার অবস্থা ভালো যাচ্ছিল না। তাকে অন্তত তিন দিন পর্যবেক্ষণে রাখা হবে। মানসিকভাবেও ভালো নেই তিনি। আর এটা তার শরীরে প্রভাব ফেলেছে।’

তবে ম্যারাডোনার অবস্থা খুব একটা গুরুতর নয় বলেই আশ্বস্ত করেছেন লুক। চিকিৎসকের ধারণা, ম্যারাডোনার অবস্থা যা চলছিল, তাতে তাকে হাসপাতালে না এনে উপায় ছিল না। তবে ম্যারাডোনার কভিড-১৯ সংক্রান্ত কিছু হয়নি বলে সবাইকে আশ্বস্ত করেছেন তার চিকিৎসক।

এ ছাড়া দুইবার হার্ট-অ্যাটাকেও ভুগেছেন ম্যারাডোনা। সেই সঙ্গে হেপাটাইটিসেও ভুগছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host