1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ট্রাকসহ স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫০ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে কেনা প্রায় সাড়ে ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ চট্টগ্রামে নেওয়ার পথে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে মোট গ্রেপ্তারকৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।

র‍্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকস দল গত ১৩ই মে রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। পরদিন ১৪ই মে তাদের ফকিরহাট মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকার মুনসুর আলী শেখের ছেলে সোহান শেখ (৩৬) এবং একই উপজেলার শ্রীফলতলা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে জুয়েল শেখ (৩৬)।

পুলিশ জানিয়েছে, জুয়েল শেখ রামপাল এনসিপির প্রধান সমন্বয়ক এবং সোহান শেখ এনসিপির সিনিয়র সদস্য।

এর আগে, গত ৯ই মে ফকিরহাট উপজেলার সুখদাড়া এলাকা থেকে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে হাবিবুর রহমান (৩৪) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ৭ই মে সন্ধ্যায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্রয় করা অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ বিআরটিসির একটি ভাড়ায়চালিত ট্রাকে তুলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। পথে রামপাল জিরো পয়েন্ট ও সোনাতোনিয়া বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় লোকজন ট্রাকটির গতিরোধ করে এবং এতে তামা বা অন্য কোনো অবৈধ মালামাল আছে কি না তা যাচাই-বাছাই করে। কোনো অবৈধ মালামাল না পাওয়ায় ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে ওইদিন রাত আনুমানিক ১টার দিকে ট্রাকটি পুনরায় যাত্রা শুরু করে। কিন্তু ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় পৌঁছালে ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ট্রাকটির গতিরোধ করে। এ সময় তারা ট্রাকচালক ও উপস্থিত লোকজনকে ভয়ভীতি দেখিয়ে মালামালসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ট্রাক ও মালামাল উদ্ধার করা হয়।

একই সময়ে ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—পাগলা উত্তরপাড়া এলাকার মো. জয়নাল আবেদিন (৩৮) এবং নলধা গ্রামের মো. জুয়েল শিকদার (৩২)।

এ ঘটনায় রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৬ জনকে আসামি করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “১৪ই মে কক্সবাজার র‍্যাব-১৫ ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তারা নিজেদের রামপালের এনসিপির সদস্য বলে পরিচয় দিয়েছে।”

তিনি আরও জানান, “গ্রেপ্তার দুইজনকে ১৫ই মে সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host