1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

হত্যার শিকার মঞ্জুরুল ইসলামের পরিবারের পাশে এমপি আজহারুল ইসলাম, সেলাই মেশিন প্রদান ও লেখাপড়ার দায়িত্ব গ্রহণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪০ সময় দর্শন

 

মাফিকুল ইসলাম, পার্বতীপুর, (দিনাজপুর) প্রতিনিধি :-
রংপুরের তারাগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের শিকার ইলেকট্রিশিয়ান মঞ্জুরুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রংপুর-২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।
বৃহস্পতিবার (৭ মে) তিনি নিহত মঞ্জুরুল ইসলামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় পরিবারের আর্থিক সংকট বিবেচনায় নিহতের স্ত্রীর হাতে একটি সেলাই মেশিন তুলে দেন তিনি। পাশাপাশি মঞ্জুরুলের দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন এমপি।
এ সময় এমপি আজহারুল ইসলাম বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। মঞ্জুরুল ইসলামের সন্তানদের পড়ালেখার দায়িত্ব আমি নিয়েছি। সমাজের সামর্থ্যবানদেরও এমন পরিবারগুলোর পাশে দাঁড়ানো উচিত।
তিনি আরও বলেন, সম্মিলিত সহযোগিতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় ঘুরে দাঁড়াতে সহায়তা করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের তারাগঞ্জ উপজেলা আমির এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি মো. ইয়াকুব আলী, এমপি প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা ইলেকট্রিশিয়ান ফরিজ উদ্দিনের ছেলে মঞ্জুরুল ইসলাম কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। তিন দিন পর উপজেলার রামপুরা পীরের মাজার সংলগ্ন একটি আলু খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host