1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
রান তাড়ার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ - স্বপ্ন প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

রান তাড়ার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১০৭ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

ঘরের মাঠে টি-টোয়েন্টি ক্রিকেটে রান তাড়ার নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। সোমবার চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৮৩ রান তাড়া করে ৬ উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিকরা। তাওহীদ হৃদয়ের বিধ্বংসী অর্ধশতক এবং শামীম হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লিটন দাসের দল। নিউজিল্যান্ডের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ঘরের মাঠে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার নতুন রেকর্ড গড়েছে। এর আগে গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭৪ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। এতদিন পর্যন্ত সেটিই ছিল দেশের মাটিতে টাইগারদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। আজ কিউইদের দেওয়া চ্যালেঞ্জ ১৮ ওভারেই টপকে গিয়ে সেই রেকর্ড নিজেদের করে নিল বাংলাদেশ।

হৃদয় ও শামীমের ব্যাটিং তাণ্ডব

টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করে করেন কাটিন ক্লার্ক ও ডেন ক্লিভার। ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলি খেলেন ৩৯ রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ৩২ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া শেখ মেহেদী হাসান ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ১টি উইকেট। শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবও একটি করে উইকেট শিকার করেন।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের মূল কারিগর ছিলেন তাওহীদ হৃদয়। মাত্র ২৭ বলে ৫১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ২টি চারের মার। তাঁকে যোগ্য সঙ্গ দেন শামীম হোসেন পাটোয়ারী, যিনি মাত্র ১৩ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে জয় নিশ্চিত করেন। এছাড়া পারভেজ হোসেন ইমন ১৪ বলে ২৮ রানের কার্যকর অবদান রাখেন। উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিম ২০ ও লিটন দাস ২১ রান করে ভিত গড়ে দেন।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ১৮২/৬ (২০ ওভার); ক্লার্ক ৫১, ক্লিভার ৫১, কেলি ৩৯; রিশাদ ২/৩২, শেখ মেহেদী ১/৩১।
বাংলাদেশ: ১৮৩/৪ (১৮ ওভার); হূদয় ৫১*, শামীম ৩১*, ইমন ২৮, লিটন ২১; ইশ সোধি ২/৪০।
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: তাওহীদ হৃদয়।

সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী ২৯ এপ্রিল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host