1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকল্প বাতিল, অথচ হদিস নেই ১৫৪ কোটি টাকার! বাংলাদেশের সিরিজ জয়: শান্তর সেঞ্চুরি, মোস্তাফিজের ৫ উইকেট দেশ নিয়ে ষড়যন্ত্র করছে গুপ্ত সংগঠন জামায়াত-শিবির: সংসদে ওয়াদুদ ভূঁইয়া ভারত থেকে মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন দেশে পৌঁছেছে স্ত্রী নির্যাতন ও ভ্রূণহ/ত্যার অভিযোগ, জাবি শিক্ষকের বিরুদ্ধে  সরকার শুধু মার্চেই ছাপিয়েছে ২০ হাজার কোটি টাকা: পিআরআই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে সম্পূর্ণভাবে বন্ধ হলো বিদ্যুৎ উৎপাদন সরকারের কাছে তদন্তের আহ্বান বৈছা মুখপাত্রের: অনুদান আত্মসাত করলেন ৩ সমন্বয়ক হরমুজ প্রণালির টোল থেকে প্রথম আয় পেল ইরান চরম বিপর্যয়ের মুখে দেশের পোল্ট্রি শিল্প

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের বাংলাদেশ স্কোয়াড

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪০ সময় দর্শন
ছবি- বিসিবি
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ১-১ সমতায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হয়ে দাঁড়িয়েছে অঘোষিত ফাইনালে। ম্যাচটি সামনে রেখে দল ঘোষণা করেছে টিম টাইগার্স। বোলিং শক্তি বাড়াতে যুক্ত হয়েছেন তানজিম হাসান সাকিব।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে তৃতীয় ওয়ানডের স্কোয়াড জানায় বিসিবি। আগের দুই ম্যাচের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বোর্ড, কেবল তানজিমকে যুক্ত করা হয়েছে। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না তানজিম। পুরোপুরি সেরে না উঠায় কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে রাখা হয়নি তাকে। আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গড়াবে তৃতীয় ওয়ানডে। স্থানীয় সময় সকাল ১১টায় গড়াবে ম্যাচ।

তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host