1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

শ্রীপুরে বখাটেদের তাণ্ডব: সালিশ উপেক্ষা করে মাদ্রাসাছাত্রীকে অপহরণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮৬ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সালিশি বৈঠক উপেক্ষা করে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করেছে বখাটেরা। ঘরের দরজা ভেঙে এবং অস্ত্র ঠেকিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে। এছাড়া পরিবারের সদস্যদের মারধরও করা হয়। বুধবার দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার মমিন মোল্লার বাড়ির ভাড়াটিয়া স্থানীয় মসজিদের ইমাম হাদিউল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় শ্রীপুর থানায় ইমাম হাদিউল ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামি ও অপহৃত মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

মামলার বিবরণে জানা যায়, মাওনা চৌরাস্তা এলাকার সুরুজ মিয়ার ছেলে আবিদ (২১) মেয়েটিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল এবং বিভিন্ন সময় কুপ্রস্তাবও দিত। একপর্যায়ে মেয়েটিকে অপহরণের হুমকি দেওয়া হয়। মঙ্গলবার সকাল ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকায় ছাত্রীকে আবিদ ও তার সহযোগীরা জোর করে তুলে নিয়ে যায়। এরপর স্থানীয়দের চাপের মুখে পরদিন বুধবার সকালে তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। এ নিয়ে একই দিন সালিশি বৈঠক বসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় আবিদ ও সুমিতসহ ১০ জনের সন্ত্রাসী দল ইমাম হাদিউলের বাড়িতে হামলা চালায়। ঘরের দরজা ভেঙে তারা ইমামের মেয়েকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যায় এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। এ সময় ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই ছাত্রীকে নিয়ে তারা পালিয়ে যায়।

ইমাম হাদিউল ইসলাম বলেন, সালিশি বৈঠক শেষ হওয়ার আগেই ঘরের দরজা ভেঙে আমার মেয়েকে আবার নিয়ে গেছে। আমরা প্রাণভয়ে কিছুই করতে পারিনি। ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও মেয়েকে উদ্ধার করা হয়নি। তিনি বলেন, এ অপহরণের মূল হোতা ছাত্রদল নেতা পাপ্পু ও সুহান। মামলায় তাদের নাম দেওয়া হয়নি। পরবর্তী সময়ে তাদের নাম দেওয়া হবে।

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান সজল বলেন, বিষয়টি সমঝোতার জন্য আমরা সালিশি বৈঠকে বসেছিলাম। বৈঠকে হট্টগোল লেগে গেল এবং মেয়েটিকে আবার অপহরণ করা হয়। বিষয়টি খুবই দুঃখজনক।

এদিকে ইমামের মেয়েকে দ্রুত উদ্ধারের দাবিতে শুক্রবার বিকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আলেম-ওলামাদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সভা করেছেন। উপজেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি মুফতি শামীম আহমেদ বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাবার কোলে মেয়েকে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host