1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সেচের জ্বালানি তেল সংগ্রহে লাইনে দাঁড়িয়েছেন গৃহিণীরা জ্বালানি সংকটের কারণে চরম ভোগান্তিতে কৃষক বিদ্যুৎ খাতে বকেয়া ৫২ হাজার কোটি বেড়েছে দাখিল পরীক্ষার্থী রাষ্ট্রের ক্ষতি ৮৫৫ মিলিয়ন ডলার: কাতারের সাথে শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদি চুক্তি সত্ত্বেও পিটার হাস থেকে উচ্চমূল্যে এলএনজি ক্রয় তেরখাদায় চিত্রা নদীতে গোসলে নেমে তলিয়ে মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার জামালপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৭ জন গ্রেফতার এক দফা দাম বাড়ানোর পর ভোক্তাপর্যায়ে আবারও এলপিজির দাম বাড়িয়েছে সরকার চবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার হাতে অবস্থান বাংলাদেশের পোশাক রপ্তানি চরম বিপর্যয়ের মুখে

জ্বালানি সংকট: সরকারি প্রকল্পের কাজও বন্ধ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৯ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মল্লিকপুর এলাকায় শিবগঞ্জ উপজেলা ও নাচোল উপজেলার সংযোগ সেতু ‘মল্লিকপুর ব্রীজ’-এর নির্মাণ কাজ তেলের সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। এতে করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণ কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল সরবরাহ না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত এ সেতুর নির্মাণ কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।

উল্লেখ্য, প্রতিদিন এই নদী দিয়ে প্রায় ১০ হাজার মানুষ পারাপার হয়। সেতুটি নির্মিত হলে শিবগঞ্জ ও নাচোল উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হতো, যা এলাকাবাসীর যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। স্বাধীনতার পর থেকেই এ সেতুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।

বহুল প্রতীক্ষিত এ সেতু প্রকল্পটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাজেট পাস হয়, যা এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছিল। তবে কাজ বন্ধ হয়ে যাওয়ায় সেই আশায় ভাটা পড়েছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “অযোগ্য নেতৃত্বের কারণে দেশ এখন সার্কাসে পরিণত হয়েছে। তেলের সংকটে সরকারি উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত লজ্জাজনক।”

স্থানীয়রা দ্রুত তেল সরবরাহ নিশ্চিত করে সেতু নির্মাণ কাজ পুনরায় শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host