1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

ইসরাইলের হামলায় লেবাননে নিহত দীপালির লাশ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬৩ সময় দর্শন
অনলাইন ডেস্ক

ইসরাইলের হামলায় লেবাননে নিহত বাংলাদেশি নারী দীপালি খাতুনের লাশ দ্রুত দেশে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, গত দুই আগে লেবাননে ইসরাইলি হামলায় অনেক লোক মারা গেছে। এর মধ্যে আমাদের দেশের নারী দীপালি খাতুন রয়েছেন। এটা খুবই দুঃখজনক। শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামে নিজ বাড়িতে সার্বজনীন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়সভা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে দীপালির বোন ও তার পরিবারর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হয়েছে। লেবাননে এখন একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এখন আমাদের ফ্লাইট সুবিধাজনক অবস্থায় নেই যে, এই মুহূর্তে দীপালির লাশ আনতে পারব। তবে তার লাশ দ্রুত দেশে আনার জন্য কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমাদের লেবাননের মিশন।

শামা ওবায়েদ বলেন, ‘মধ্যপ্রাচ্যে যেসব প্রবাসী আছেন তারা যেন নিরাপদে থাকতে পারেন, সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার সচেষ্ট আছে। আমরা চেষ্টা করছি তাদের নিরাপদ জায়গায় স্থানান্তর করতে। লেবাননে যারা বাংলাদেশের আছেন, তাদের নিরাপদ জায়গায় থাকার ব্যবস্থা করেছি।

তিনি বলেন, ‘নিরাপত্তার অভাবে যারা দেশে ফিরে আসতে পারছে না, তাদের দেশে আনা ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে বিমানের চার্টার্ড ফ্লাইটে করে কিছু বাংলাদেশিকে ফেরত এনেছি। আরও যারা আসতে চায় তাদেরও আসার ব্যবস্থা করছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক—বিভিন্ন দেশে এখন পর্যন্ত নারীসহ ৮ জন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host