1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

রায়গঞ্জে গনমাধ্যমকর্মীদের সাথে হৃদয়ের মতবিনিময়

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৪২ সময় দর্শন

আগামী ২৯ অক্টোবর রায়গঞ্জ উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল কালাম আজাদ হৃদয় রায়গঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় রায়গঞ্জ প্রেসক্লাবে এই মতবিনিময় করেন। আ’লীগকে মূল ধারায় ফিরিয়ে নিতে সাংবাদিকদের মাধ্যমে কাউন্সিলরসহ সংশ্লিষ্ট সবার কাছে সহযোগীতা কামনা করেন। রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি, এম, কামরুজ্জামান লাবুর সভাপতিত্বে সম্পাদক কে এম রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের রায়গঞ্জ সংবাদদাতা দীপক কুমার কর, রায়গঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি সুব্রত কুমার ঘোষ তাপস, রায়গঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ, এইচ এম মোনায়েম খান, অর্থ সম্পাদক হাসানুজ্জামান সুলতান, সদস্য ফজলুল হক খান, সাজেদুল আলম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল প্রমুখ। সভায় রায়গঞ্জ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি’র সকল সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host