1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক নারী আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৯ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাহমিনা আক্তার নামের এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধ থেকে তাকে আটক করা হয়। আটক তাহমিনা আক্তার লালবাগের প্রবাসী মো. আকবর হোসেনের স্ত্রী। তিনি আওয়ামী লীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক ওই নারী জানান, তার স্বামী সৌদি প্রবাসি। তিনি আওয়ামী লীগের একজন কর্মী। আওয়ামী লীগের পক্ষ থেকেই ৩ মেয়েকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন।

তিনি জানান, জয় বাংলা স্লোগানে শ্রদ্ধা জানানো কি অপরাধ। বঙ্গবন্ধু কি দেশের জন্য কিছু করে নাই?

ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে ফুল দিতে আসেন ওই নারী। পরে তিনি জয় বাংলা স্লোগান দেন।

তাকে আটক দেখানো হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এই মুহুর্তে তাকে আটক দেখানে হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host