1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
পার্বতীপুরে ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

পার্বতীপুরে ঈদ উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৩ সময় দর্শন

 

মাফিকুল ইসলাম, পার্বতীপুর, (দিনাজপুর) প্রতিনিধি :-

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

বিতরণ কার্যক্রমে স্বশরীরে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন ১০ নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ। এ সময় তিনি বলেন, সরকারের এই সহায়তা কর্মসূচির মাধ্যমে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে।

চাল পেয়ে উপকারভোগী পরিবারগুলো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host