1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ট্রাইব্যুনালের প্রসিকিউটরের বিরদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা: চিফ প্রসিকিউটর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫০ সময় দর্শন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ফাইল ছবি

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো প্রসিকিউটরের বিরদ্ধে কোনো রকম অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামির জামিন করাতে এক প্রসিকিউটরের কোটি টাকা দাবির অভিযোগসহ বিভিন্ন বিষয়ে চলমান তদন্তে সম্পর্কে বুধবার এক ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, ‘৫ সদস্যের কমিটি শুরুতেই বৈঠক করে তাদের করণীয় ঠিক করে কাজ শুরু করছে। প্রসিকিউশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ অনুসন্ধান করা হবে।’

এর আগে, মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে জামিন করাতে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ সম্পর্কিত ফোনালাপ ফাঁস হলে সমালোচনা শুরু হয়।

জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রামের ছাত্রদল নেতা অসীমসহ তিনজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে। এই মামলায় তাকে বেশ কয়েকবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে তাকে মামলা থেকে জামিন পাইয়ে দিতে তৎকালীন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার এক কোটি টাকা দাবি করেন বলে অভিযোগ করেছে ফজলে করিমের পরিবার। প্রমাণ হিসেবে এ-সংক্রান্ত কয়েকটি ফোনালাপ সোমবার গণমাধ্যমে প্রকাশ করে তারা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host