1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে: মঈন খান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬০ সময় দর্শন
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার বিকেলে নরসিংদী জেলা স্টেডিয়ামে আয়োজিত জেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

 নরসিংদী প্রতিনিধি 

বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার বিকেলে নরসিংদী জেলা স্টেডিয়ামে আয়োজিত জেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘আজকে যে পরিবেশে ইফতার মাহফিল করতে পারছি, তা বিগত ১৭ বছর সম্ভব হয়নি। কথা বলা, ভোট প্রয়োগ কিংবা ধর্ম-কর্ম পালনেও কোনো স্বাধীনতা ছিল না। এদেশ থেকে গণতন্ত্রকে কবরে পাঠিয়েছিল আওয়ামী লীগ। ছাত্র-জনতার আন্দোলনের ফশ্রুতিতে এই দেশে গণতন্ত্র ফিরে এসেছে, যার মূল ভুমিকা ছিল বিএনপির।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে বিএনপির নেতৃত্বে বাংলাদেশের সকল মানুষের গতান্ত্রিক-মৌলিক-রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে।’

সদর আসনের সাংসদ ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরসিংদী-৫ রায়পুরা থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের সাংসদ মন্জুর এলাহীর সঞ্চালনায় বিএনপির ইফতার মাহফিলে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host