1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

পুকুর কেটে বালু বিক্রির অভিযোগ, কালাইয়ে ঠিকাদারের ১ লাখ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১০৭ সময় দর্শন

 

প্রতিনিধি: মাফিকুল ইসলাম

 

জয়পুরহাটের কালাই উপজেলায় পুকুর খনন করে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে এক ঠিকাদারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত রাশেদুল ইসলাম উপজেলার বিয়ালা গ্রামের বাবলু মিঞ্জার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাত্রাই ইউনিয়নের শিবসমুদ্র এলাকায় তেলি পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে *বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০* এর ১৫(১) ধারায় রাশেদুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আরা। এ সময় কালাই থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। অভিযানে পুলিশের পক্ষে নেতৃত্ব দেন এসআই আরিফুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আরা বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host