1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ফতুল্লায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৮

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের জেরে সৃষ্ট দ্বন্দ্ব থেকে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত এনসিপির ইয়াসিন আরাফাত ও আলিফ গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের সন্ত্রাসীদের দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা এনসিপির সংগঠক আলিফ বলেন, ইয়াসিন আরাফাতের কোনো পদপদবি নেই। সে নির্বাচনের সময় আমাদের সঙ্গে কাজ করেছে। নির্বাচনের পর এখন পার্টির নাম ভাঙিয়ে পঞ্চবটি মোড়ে ফুটপাতে চাঁদাবাজি করে। এ নিয়ে প্রতিবাদ করায় এনায়েতনগর ইউনিয়ন এনসিপির সংগঠক বিল্পবকে রাস্তা থেকে ধরে নিয়ে ইয়াসিন আরাফাত তাদের রোলিং মিলে নিয়ে ব্যাপক নির্যাতন করে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান আলিফ।

এদিকে এমন অভিযোগ অস্বীকার করে ইয়াছিন আরাফাত জানান, তিনি পঞ্চবটি এলাকার এমদেদিয়া রোলিং মিলের মালিক। শনিবার বিকেলে আলিফের নেতৃত্বে সাব্বির, বিপ্লব, সিয়াম, রাসেলসহ একদল সন্ত্রাসী তার মালিকানাধীন রোলিং মিলে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তার প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ চারজনকে মারধর করে আহত করেছে। ২৪ ঘণ্টার মধ্যে দাবিকৃত চাঁদা না দিলে রোলিং মিল জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে আলিফ গ্যাং, এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানান ইয়াছিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host