সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার নরসিংদী:
নরসিংদী-১ সদর আসন থেকে নির্বাচিত খায়রুল কবির খোকন এমপি পবিত্র মাহে রমজান উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন। এছাড়াও বাজারে চলমান অনিয়ম সম্পর্কে অভিযোগ প্রদান করার জন্য তিনি একটি ওয়েবসাইট চালু করেছেন।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা প্রদান করেন। তিনি লেখেন, নরসিংদীতে কোনো মাফিয়া বা সিন্ডিকেটের জায়গা নেই। আসন্ন রমজানে যারা কৃত্রিম সংকট তৈরি করে পকেট ভারী করার স্বপ্নে আছেন, সাবধান। তিনি আরও উল্লেখ করেন অসাধু সিন্ডিকেটগুলো যেন কৃত্রিমভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াতে না পারে, তা নিশ্চিত করতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। ওয়েবসাইট www.khairulkabirkhokon.com এর মাধ্যমে অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেন।