1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

দিনাজপুরে ৫ আসনে বিএনপি, একটিতে স্বতন্ত্র বিজয়ী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৮ সময় দর্শন
দিনাজপুরের ছয় আসনে জয়ী এমপি প্রার্থীরা

দিনাজপুর প্রতিনিধি

১৩ উপজেলা নিয়ে গঠিত দিনাজপুরের ছয়টি আসনে মধ্যে ৫ টিতে বিএনপি এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী ও সদ্য বহিষ্কৃত) বিজয়ী হয়েছেন। দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের ফলাফল ঘোষণা করেন এবং তাদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।

 

বীরগঞ্জ ও কাহারোল উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনজুরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

প্রাপ্ত ফলাফলে জানা গেছে, বীরগঞ্জ ও কাহারোল উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১২৯টি কেন্দ্রে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মনজুরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৩১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৮১ ভোট।

দিনাজপুর-২

বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-২ আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সাদিক রিয়াজ। প্রাপ্ত ফলাফলে জানা গেছে, বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১১৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাদিক রিয়াজ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আফজালুল আনাম পেয়েছেন এক লাখ ৪ হাজার ৮৮৭ ভোট।

দিনাজপুর-৩

এ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফলে জানা যায়, সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৬০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাইনুল আলম পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৩৯ ভোট।

দিনাজপুর-৪

খানসামা ও চিরিরবন্দর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুজ্জামান মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মোট ১৩১টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আফতাব উদ্দিন মোল্লা পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট।

দিনাজপুর-৫

দিনাজপুর-৫ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী ও সদ্য বহিষ্কৃত) এ জেড এম রেজওয়ানুল হক। প্রাপ্ত ফলাফলে জানা যায়, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসনে তালা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী ও সদ্য বহিষ্কৃত) পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকে ডা আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট। এ ছাড়াও এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান পেয়েছেন ৯৮ হাজার ৫৪৪।

দিনাজপুর-৬

দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফলে জানা যায়, হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে পোস্টালসহ মোট ২০০টি কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন পেয়েছেন ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রতীকে আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host