1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক ভুট্টাক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর

দিনাজপুরে অবৈধ ইজিবাইক সংগঠনের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ সময় দর্শন

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরে অনুমোদন বা রেজিষ্টেশন বিহীন অবৈধ জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজি-বাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটি-এর বেআইনি সাংগঠনিক কার্যক্রম বন্ধের দাবীতে মানববন্ধন ও জেলা প্রসাশক বরাবর স্মারকলিপি প্রদান করেছে দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন । ৮ফেব্রুয়ারী (রোববার) জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নয়ন ও সাধারণ সম্পাদক মোঃ আরমান স্বাক্ষরিত স্মারলিপিতে উল্লেখ করা হয়, রেজিষ্ট্রেশন বিহীন অবৈধ জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত দিনাজপুর জেলা ব্যাটারী চালিত ইজি-বাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটি-এর বে-আইনি সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ করার পরও এই বেনামী রেজিষ্ট্রেশনবিহীন সংগঠনটি হঠাৎ করে গত ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দিনাজপুর শহরে সাধারণ অটোরিক্সা শ্রমিকের অটোরিক্সার চাবি অন্যায়ভাবে কেড়ে নেয় এবং অসুস্থ রোগী ও স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের অটোরিক্সা থেকে নামিয়ে দেয়। এছাড়াও বেশ কয়েকটি অটোরিক্সা ভাংচুর করে। দিনাজপুর শহরে প্রধান প্রধান সড়কে অটোরিক্সা আটকিয়ে নানা রকম হয়রানি করে। উক্ত রেজিষ্টেশন বিহীন ইজিবাইক সংগঠনটি দিনাজপুর আর কোনদিন যেন অটোরিক্সা চালকদের হয়রানি করতে না পারে সেজন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন। স্মারকলিপি প্রদানের পূর্বে শহরের জোড়াব্রিজ সংলগ্ন দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করে অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host