দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরে বেসরকারী উন্নয়ন সংগঠন পল্লীশ্রী’র আইনি সহায়তা প্রদান সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার ইসরাফিল আলম বলেছেন, শুধু মামলা দিয়ে নয় শালিস মিমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পতি হয়। অসহায় নির্যাতিত বিচার প্রার্থীর জন্য সরকারী ভাবে লিগ্যাল এইড অফিসের দরজা খোলা রয়েছে।
বিনা খরচে সেবা নিতে সকল অসচ্ছল ব্যাক্তিদের লিগ্যাল এইড অফিসে এসে আপনাদের অফিযোগ দায়ের করতে পারেন। বিনামূল্যে আইনগত যেকোনো পরামর্শ দেওয়া হয়। পল্লীশ্রী তাদের প্রকল্পের মাধ্যমে আইনি সহায়তা বিষয় আপনাদের যে সহযোগিতা করে আসছে তা প্রশংসনীয় উদ্যোগ।
২ ফেব্রুয়ারী (সোমবার) জেলা লিগ্যাল এইড অফিস দিনাজপুরের সভাকক্ষে পল্লীশ্রী প্রোমোটিং অপরচুনিটি ফর উইম্যান ইম্পাওয়ারমেন্ট প্রজেক্ট এর আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জার্মানীর সহযোগিতায় সিবিও নারী নেতাদের এবং আইনি সহায়তা প্রত্যাশী তৃণ্যমূল বিচার প্রার্থী নারীদের নিয়ে জেলা পর্যার্য়ে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন। সিবিও নারী নেতা সভা প্রধান রেহেনা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পল্লীশ্রীর ম্যানেজার মোঃ সেলিম রেজা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পল্লীশ্রী‘র প্রোগ্রাম অফিসার শাহাজাদী শিরিন, সভা প্রধান সবুড়া বেগম। উপকারভোগী ও আইনি সহায়তা প্রত্যাশী বিচার প্রার্থী সোনামণি, দিপা মুসলিমা খাতুন ও মোছাঃ বেবি আক্তার তাদের চলমান ভুক্তভোগী সার্বিক অবস্থায় তুলে ধরে বক্তব্য দিলে তার সমাধানের বিষয় জেলা লিগ্যাল এইড অফিসার সমাধানের পথ বলে দেন সিনিয়র সিভিল জজ ইসরাফিল আলম।