দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশন ও ব্রেড ফর দি ওয়ার্ল্ড- জার্মানীর সহযোগীতায় কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর আয়োজনে ও বাস্তবায়নে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিবন্ধী ব্যাক্তিদের কর্মসংস্থান ও জীবিকায়নের সীমাবদ্ধতা দূরীকরণ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সদস্য জাকিয়া সুলতানা (লাভলী) এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডিএর উপ-পরিচালক মোঃ জাফর আলম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন ও বিশিষ্ট সমাজ সেবক তোরা বিশ্বাস।
সিডিএর রির্সোস পার্সন অনামিকা পান্ডের সঞ্চালনায় এবং সিডিএর মাঠ সমন্বয়কারী জাহেদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে আলোচনা করেন উওরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম সিডিডির শৈলেন চন্দ্র রায়, সম্প্রীতির সভা প্রধান তামজীদা পারভীন সীমা, দ্বীপ শিখার হিমাংশু দেব দত্ত রায়, প্রতিবন্ধী ব্যাক্তি সাহিদা, রহিমা পারভিন, মোহনা আক্তার,রুম্পা ইসলাম।
উপস্থিত অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ব্যাক্তিরা সমাজের বোঝা নয়, তারা এই দেশের নাগরিক। তাদের কর্মসংস্থান, দক্ষতা, প্রবেশগম্যতা নিয়ে নিজ নিজ অবস্থান থেকে তাদের জন্য কাজ করে যেতে হবে এবং আগামীতেও অব্যাহত রাখতে হবে। সরকারী-বেসরকারী সংস্থা গুলোর পাশাপাশি সমাজের সকল মানুষকে তাদের দৃষিভঙ্গি পরিবর্তন করে প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে। প্রতিবন্ধীতার কারনে কাজের সুযোগ থেকে প্রতিবন্ধী ব্যাক্তিরা বঞ্চিত হচ্ছে। তারা আরো জানান, এটি শুধু মানবিক সমস্যা নয়-এটি উন্নয়নের ক্ষেত্রে একটি বড় বাধা।