কোয়াসিম সিদ্দিকী জনী
বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারী জেলার জলঢাকায় জামায়াতের রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি, জাতীয় পার্টির ও ইউপি সদস্যসহ প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী এক উঠান বৈঠক শিমুলবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তাঁরা আনুষ্ঠানিক ভাবে জামায়াতে যোগদান করেন।

জামায়াত ইসলামীতে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুস সোবহান চিনু, জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি শুকুর আলী, জাহাঙ্গীর আলম (ইউপি সদস্য), তরাফ হোসেন, লোকমান, শিক্ষক শ্রী শুসপন্দ্র নাথ, শ্রী আনাম, ডা. পুশিনাথ চন্দ্র, শ্রী শুদির চন্দ্র বাবু, নিরেন চন্দ্র, শ্রী কালিপদ চন্দ্র (রাজবাড়ী), শ্রী রামু চন্দ্র, নারায়ণ অধিকারী (ইউপি সদস্য)সহ অর্ধশতাধিক স্থানীয় নেতা-কর্মী। অনুষ্ঠানে জামায়াতে যোগদান করা বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুস সোবহান চিনু বলেন, “জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ন্যায়পরায়ণতা, ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রচেষ্টা এবং আদর্শিক আচরণ আমাকে অনুপ্রাণিত করেছে। এসব কারণেই আমি জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। তিনি আরও বলেন,“আমরা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো একতরফা নির্বাচন চাই না। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয় প্রমাণ করেছে- যারা গঠনমূলক ও কল্যাণমুখী কাজ করে, তারাই নেতৃত্ব দেওয়ার যোগ্য।
অনুষ্ঠানে যোগদানকারী সকলকে গোলাপ ফুল, দাড়িপাল্লা প্রতীক ছাপানো চাদর ও মাফলার দিয়ে বরন করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ওবায়দুল্লাহ সালাফি। এ সময় তিনি বলেন,“ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমেই আজ রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে কথা বলার সুযোগ পাচ্ছে। আওয়ামী লীগের দমন-পীড়নের কারণেই জামায়াতে ইসলামী মানুষের অন্তরে স্থান করে নিতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমীর আলহাজ্ব কামরুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়সাল মুরাদ, জাকির হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।