1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

নরসিংদীর পলাশে নেশাগ্রস্ত পুত্রের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১০০ সময় দর্শন
ফাইল ছবি

সফিকুল ইসলাম পলাশ (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর পলাশে আবির নামে এক নেশাগ্রস্ত ছেলের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে একদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মা বিউটি বেগমের মৃত্যু হয়েছে। সোমবার ( ১৯ জানুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সকাল ৯ টায় পলাশ উপজেলার ঘোড়াশালের জনতা জুটমিলের ৪তলা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিউটি বেগম (৪২) জনতা জুট মিলের একজন শ্রমিক ছিলেন এবং এই জুট মিলের মহিলা কোয়ার্টারে বসবাস করতেন। অভিযুক্ত ছেলে আবির ওরফে নিশান (২৪) দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন বলে স্থানীয়রা জানান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জনতা জুটমিলে রাতে ডিউটি শেষে রোববার (১৮ জানুয়ারি) সকালে বাসায় ফিরেন বিউটি বেগম। পরে সকাল ৯ টার দিকে আবির তার মায়ের কাছে নেশার জন্য টাকা দাবি করে। এসময় টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে মায়ের পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। এ সময় মিলের স্থানীয়রা এগিয়ে এসে আহত বিউটি বেগমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। পরে সোমবার সকাল ৬ টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিউটি বেগম মারা যান।

পলাশ থানার ওসি তদন্ত মো: কুতুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ছেলে আবিরকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host