1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

দিনাজপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৯০তম জন্মবার্ষিকী উদযাপন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

 

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের স্থপতি রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে। অনুষ্ঠানে জিয়া হার্ট ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক এ কে এম আজাদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিযুদ্ধ শুরু হয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ জানুয়ারি ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার জন্মগ্রহণ করেন। আজ তার ৯০তম জন্মবার্ষিকী। তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। গত ৩০ ডিসেম্বর জিয়াউর রহমানের সহধর্মিণী, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তাদের ছেলে জনাব তারেক রহমান দলটির দায়িত্ব রয়েছেন।

জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, দিনাজপুর জজ কোর্টের জিপি মোল্লা মো. সাখাওয়াত হোসেন, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এ.কে.এম রকুনুজ্জামান, পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমানসহ জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গ প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শেষে কেক কেটে রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host