1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

হিলিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৯৫ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ১২জানুয়ারি (রবিবার) দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে।
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহারের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শরিফা করিম। তিনি দিনাজপুর -৬ আসনের ধানের শীষের এমপি পদপ্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের স্ত্রী।

আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহারসহ স্থানীয় নেতৃবৃন্দ । উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করার জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host