1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

পলাশে বেশি দামে এলপি গ্যাস বিক্রি করার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৪০ সময় দর্শন

 

সফিকুল ইসলাম পলাশ (নরসিংদী) প্রতিনিধি:

 

নরসিংদীর পলাশে এলপি গ্যাস সিলিন্ডারের বাজার স্থিতিশীল ও সরকার নির্ধারিত মূল্য ঠিক রাখার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ডাংগা বাজারে এ অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা।

 

এসময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে ডাংগা বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: মাসুদ রানা বলেন, সরকার নির্ধারিত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের বাজার মূল্য ১৩০৬ টাকা। অথচ ভাই ভাই এন্টারপ্রাইজ ১৮০০ থেকে ২০০০ টাকা মূল্যে এই গ্যাস বিক্রি করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এলপি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীরা যেনো বেশি দামে বিক্রি করতে না পারে এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে এজন্য এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host