বৈঠকে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সান্ত্বনা দেন তারা। বৈঠক শেষে সাকি বলেন, শোক জানাতে এসেছিলাম। তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা শুনেছি। ২৪ এর গণঅভুত্থ্যান অনুযায়ী যেন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়, সেটা বলেছি। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব সরকারের। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে। দেশ পুনর্গঠনের জন্য জাতীয় ঐক্য দরকার বলেও মন্তব্য করেন তিনি।