1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

প্রতিবেদকের নামঃ শাহীন স্বাধীন
  • আপডেটের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৩৮ সময় দর্শন

 

অনলাইন ডেস্ক

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই সিদ্ধান্ত প্রকাশ করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানিয়েছেন, তিনি নির্বাচনী সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন।

তাসনিম জারা বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়ার পেছনে দুইজন ভোটারের তথ্য যাচাইয়ে গরমিল ধরা পড়েছে। তিনি ব্যাখ্যা করেন, “এই দুইজনের মধ্যে একজনের পক্ষে বোঝা সম্ভব ছিল না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। আরেকজনের ক্ষেত্রে এসআইডি-র হার্ড কপিতে ঠিকানা অনুযায়ী তিনি আসলেই ঢাকা-৯ আসনের ভোটার ছিলেন, কিন্তু নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে তা প্রতিফলিত হয়নি।”
প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। এনসিপি ও জামায়াতে ইসলামী-এর নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host