অনলাইন ডেস্ক
২০২৫ সালের বিদায় নেওয়ার সময় এসে গেছে। এর আগে বছরে শেষবারের মতো র্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর এতে অপরিবর্তিত অবস্থায় আছে শীর্ষ ১০ দলের অবস্থান। নতুন র্যাংকিংয়ে ১৮৭৭.১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এরপরই ১৮৭৩.৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৮৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে ফ্রান্স। এরপর চার ও পাঁচে আছে যথাক্রমে ইংল্যান্ড ও ব্রাজিল। শীর্ষ দশে এর পরে জায়গা করে নিয়েছে- পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া। এদিকে ৯১১.১ পয়েন্ট নিয়ে আগের অবস্থান ১৮০ নম্বরেই আছে বাংলাদেশ।