1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

পে-স্কেল নিয়ে নতুন ঘোষণা!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ সময় দর্শন

অনলাইন ডেস্ক

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের পূর্বনির্ধারিত কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন এবং বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনা করে এই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় যে, আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে নতুন আন্দোলনের রূপরেখা ঘোষণার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সংগঠনের নেতারা হাদিকে স্মরণ করে বলেন যে, তিনি আজীবন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং তার আদর্শকে ধারণ করেই সরকারি কর্মচারীরা তাদের কর্মক্ষেত্রে বৈষম্য দূর করার সংগ্রাম চালিয়ে যাবেন।

সংগঠনের নেতারা তাদের সাত দফা দাবি পুনর্ব্যক্ত করে জানিয়েছেন যে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের সুপারিশসহ গেজেট প্রকাশ করতে হবে। তারা সরকারকে সতর্ক করে দিয়েছেন যে, ১ জানুয়ারির মধ্যে পে-স্কেল বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া না হলে কর্মচারীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন। ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলীর সভাপতিত্বে এই সংবাদ সম্মেলনে সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host