1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

জামালপুরে চাঁনপুর দরবার শরীফের পাশের বিলে সরকারি রায়ে জমি বুঝিয়ে দিতে গেলে বাঁধা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ সময় দর্শন

নিপুন জাকারিয়া:

 

জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে চাঁনপুর দরবার শরীফের পাশের বিলে সরকারি রায়ে জমি বুঝিয়ে দিতে গেলে বাধা প্রদান করা হয়। ২১ ডিসেম্বর রবিবার সকালে জামালপুর জেলা জজ আদালত থেকে রায়ের প্রেক্ষিতে জমি বুঝিয়ে দিতে গেলে, জারো কারীদের এ বাধা দেওয়া হয়।

 

যানা যায়- দীর্ঘ ১৬ বছর ধরে, মামলা পরিচালনা করার পর, চাঁনপুর, তেগুরি বিলের প্রায় ৭ একর জমির রায় পেয়েছেন একই এলাকার ইমান আলী। আইনের প্রতি শ্রদ্ধা রেখে, জারো কারী ও আমিন জমিন বুঝিয়ে দিতে যাই। এ সময় চাঁনপুর, বেপারী পাড়া, নবাবপুর, তেগুরি গ্রামের, কিছু মহিলারা লাঠিসোটা নিয়ে, সরকারি কাজে বাধা প্রদান করে। এবং অকথ্য ভাষায়, খেমটা তালে নেচে, গালাগাল শুরু করে। পরে জামালপুর জেলা জজ আদালতের লোকজন, র্কোটের রায় প্রাপ্ত জমি ইমান আলীকে বুঝিয়ে না দিয়েই চলে আসে।

 

এ বিষয়ে ইমান আলী বলেন, আমি ২০১০ সালে এই জমির উপরে মামলা দায়ের করি। এতদিন পরে পূর্ণাঙ্গ রায়ের ভিত্তিতে, যারোকারীরা আমার জমি বুঝিয়ে দিতে আসলে, আওয়ামী লীগ পন্থী কিছু মহিলা বাধা প্রদান করে। লাঠি নিয়ে ছুটে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি এর সুষ্ঠু তদন্ত দাবি করছি। আমার প্রাপ্য জমি বুঝিয়ে দেওয়ার জন্য, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

 

নিপুন জাকারিয়া

জামালপুর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host