1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

শ্রমিকদের মজুরি বাড়ল দৈনিক ১০০ টাকা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৫৫৬ সময় দর্শন

সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে দৈনিকভিত্তিতে কাজ করা শ্রমিকদের মজুরির হার পুনর্নির্ধারণ করা হয়েছে। দৈনিক মজুরি বাড়ানো হয়েছে ১০০ টাকা। গত ১২ অক্টোবর স্বাক্ষরিত একটি অফিস আদেশ আজ বুধবার জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

নতুন আধ্যাদেশে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ১০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬০০ টাকা। এ ছাড়া অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫৭৫ টাকা, আগে যা ছিল ৪৭৫ টাকা।

বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি করপোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ১০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৬০০ টাকা। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা, আগে যা ছিল ৪৫০ টাকা।

একই সঙ্গে জেলা ও উপজেলা এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ১০০ টাকা বাড়িয়ে ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরিও ১০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। তাদের জন্য নির্ধারণ করা মজুরি ৫০০ টাকা।

সর্বশেষ গত ২০১৬ সালের ২৪ মে সর্বশেষ মজুরি নির্ধারণ করেছিল অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগের চেয়ে প্রতিটি ক্ষেত্রে ১০০ টাকা করে মজুরি বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host