1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যান উল্টে শিক্ষার্থীসহ নিহত ৩

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১১৩ সময় দর্শন

পাবনার সদরে বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় একটি অটোভ্যান উল্টে ২ স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

রোববার সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকার বাঙ্গাবাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা ও ভ্যানের ড্রাইভার আকরাম হোসেন।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, সকালে পাবনার দিকে যাচ্ছিল অটোভ্যানটি। এ সময় পেছন থেকে বাঁশবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং দুইজন আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host