1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে: অস্থির জনজীবন বিদ্যুতের খরচ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজে দিনের আলোয় খেলা, নতুন সময়সূচি সাড়ে ৪ বছরের সাজা থেকে বাঁচতে ৩২ বছর পলাতক ব্যাংক লেনদেনের ওপরেও কর আরোপের চিন্তা করছে সরকার শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

ভাঙ্গুড়ায় নৃ-গোষ্ঠীর মাঝে প্রাণি সম্পদ দপ্তরের ছাগল বিতরণ

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৭৪ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৃ-গোষ্ঠী পরিবারের পাঁচ সুফলভোগী সদস্যের মাঝে সোমবার (২০ অক্টোবর) প্রাণি সম্পদ দপ্তর ১০টি ছাগল বিতরণ করেছে। সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠার আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পটি গ্রহণ করা হয়।

উপজেলা লাইভস্টক অফিসার ডা.রুমানা আক্তার রোমি জানান,উপজেলার সুলতানপুর গ্রামের শ্রীমতি গীরিবালা,খানমরিচ গ্রামের শ্রী রণজিত কুমার বসাক ও শ্রীমতি নীর বালা,বৃদ্ধমরিচ গ্রামের শ্রীমতি সঞ্জনা রানী,চন্ডিপুর গ্রামের শ্রীমতি সপ্না রানী প্রত্যেকে দু’টি করে ছাগল পেয়েছেন। এছাড়া ছাগলের ঘর নির্মাণের জন্য সবাইকে চারটি করে খুঁটি,দু’টি টিন ও বিছানা হিসাবে পাঁচটি করে ফ্লোর ম্যাট দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

এ সময় উপজেলায় নবযোগদানকৃত সহকারী কমিশনার(ভুমি) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host