1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

ভাঙ্গুড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৫৩০ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় স্বাস্থ্য বিধি মেনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ১৩ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের পৌর সদরের সরদার পাড়াস্থ বাসভবনে এই চেকগুলি জটিল রোগে আক্রান্ত অসুস্থ্য রোগীদের হাতে তুলে দেন।

পাবনা- ৩ আসনের (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) এলাকার জটিল কঠিন রোগে আক্রান্ত অসুস্থ্য ব্যক্তিদের মধ্যে ৩৭ টি চেক বিতরণ করেন সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোঃ মকবুল হোসেন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক পেয়ে অসুস্থ্য ব্যক্তিরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের সুস্বাস্থ্য , দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে দোয়া করেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ-আলম, যুবলীগনেতা ইবনুল হাসান শাকিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ, পৌর ছাত্রলীগ সভাপতি হেলাল উদ্দীন খাঁন,দুর্গাদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, তিন উপজেলার নেতৃবৃন্দ,সাংবাদিক ও অসুস্থ্য ব্যক্তির আত্মীয় – স্বজন বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host