1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

চাটমোহরে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৫০১ সময় দর্শন

পাবনার চাটমোহরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় জহুরুল ইসলাম (৫০) নামের এক পথচারী নিহত হয়েছে। (১২ অক্টোবর) সোমবার দুপুর দেড়টার দিকে চাটমোহর-পাবনা মহাসড়কের মহেশপুর ইটভাটা সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত পথচারী জহুরুল চাটমোহর পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার মৃত. ওয়াজ উদ্দিন প্রামাণিকের ছেলে।নিহত জহুরুল পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে ইলেকট্রিক মিস্ত্রি জহুরুল ইসলাম মহেশপুর ইটভাটা সংলগ্ন একটি চা-স্টলে চা পান করার জন্য বসেন। সেখানে সে কিছু সময় অতিবাহিত করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাস্তায় উঠতেই পাবনা থেকে চাটমোহর অভিমূখে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাশর্^বর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনার বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host